দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটচিত্রে ফুটে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্য ও লোক সংস্কৃতি, আলপোনার রঙ্গে রঙ্গীন হয়ে উঠেছে জেলা শিল্পকলা একাডেমি মাগুরা। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শেষ প্রস্তুতি চলছে। পহেলা বৈশাখের দিনে শোভাযাত্রা ও নানা আয়োজনে বৈশাখী অনুষ্ঠান উদযাপনের জন্য চলছে শেষ প্রস্তুতি।
সোমবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার সময় জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ সমারোহে নানান রঙ্গে আঁকছেন পটচিত্র। পটচিত্রে ফুটে উঠছে গ্রাম বাংলার ঐতিহ্য ও লোক সংস্কৃতি, আরো ফুটে উঠছে রঙ্গিন মাছ, পাখি, লতাপাতা, নানান আলপোনা।
উৎসবের এই আনন্দকে নিরবচ্ছিন্ন রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নিরাপত্তা নিশ্চিতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করছে। তবে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় কিছুটা কাটছাঁট করা হয়েছে সময়সূচিতে। তাই উৎসবের আমেজ তুঙ্গে থাকলেও, সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যার মধ্যেই শেষ করতে হবে বর্ষবরণের সকল আনুষ্ঠানিকতা।
জেলা শিল্পকলা একাডেমির চিত্রাঙ্কণ প্রশিক্ষক বিপ্লব কুমার সরকার বলেন, সারাদেশেই বৈশাখের আনন্দ উদযাপন যে ছড়িয়ে পড়েছে তার অংশ হিসেবে শিক্ষার্থীদের কে সহযোগিতা করা হচ্ছে। পহেলা বৈশাখে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে এবারের বর্ষবরণের আলপোনা করা হচ্ছে। এ আনন্দ ছড়িয়ে পড়ুক বাঙালির ঘরে ঘরে।
জেলা কালচারাল অফিসার পার্থ্য প্রতিম দাশ জানান, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে জেলা শিল্পকলা একাডেমী মাগুরা। বাঙ্গালির ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার তুলে ধরা হচ্ছে জেলা শিল্পকলা একাডেমী মাগুরার কাজ। তারই অংশ হিসেবে চলছে বাঙ্গালির প্রানের সাজ সজ্জা ও আলপনা। নতুন বছরে সকলের জীবন রঙ্গিন হোক এবং শুভ হোক সেই কামনা করি।
এমএস/