দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে জুলাই মাসের হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয় নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করেছেন আদালত। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তাঁরা আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন।
আদালত সূত্রে জানা যায়, শুনানি শেষে বিচারক নিশিত কুমার তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন মণ্ডল, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান পিন্টু চৌধুরী, জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, ইউপি সদস্য শফিকুল ইসলাম এবং ওয়ালিউজ্জামান।
আদালত সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাঁরা একসঙ্গে আদালতে হাজির হয়ে জামিন চান। তবে মামলার গুরুত্ব বিবেচনায় আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করেন।
পরে পুলিশি প্রহরায় তাঁদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
জয়পুরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএস/