দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় পবিত্র মন্ত্র পাঠের মাধ্যমে হিন্দু ধর্মবিলম্বীরা চৈত্র সংক্রান্তি উৎসব পালন করছেন। এদিন হিন্দু ধর্মাবলম্বীরা উপবাস থেকে ফুল বেলপাতা দুধ আতপ চাল পূজার আনুষঙ্গ দিয়ে শিব ঠাকুরের সন্তুষ্টিক কামনায় এই উৎসব পালন করেন।
সোমবার ( ১৩ এপ্রিল) দুপুরে মাগুরা শহরের বাটিকাডাঙ্গা ঠাকুর বাড়িতে। শত বছরের ঐতিহ্য চরিত্র সংক্রান্তির এই উৎসব হিন্দু ধর্ম অবলম্বীরা পালন করেন।
হিন্দু বাঙালি ধর্মাবলম্বীদের কাছে চৈত্র সংক্রান্তি একটি উৎসব পার্বণ। গোটা জেলা জুড়ে হিন্দু ধর্মাবলম্বী রা এই উৎসব পালন করছেন। বিশেষ করে হিন্দু নারীরা শিব ঠাকুরের জল ঢেলে সন্তুষ্টি কামনায় পর সিঁদুরের রঙে নিজেদেরকে রাঙিয়ে তুলছেন এবং পরিবার-পরিজন আত্মীয়স্বজনের মঙ্গলকামনায় তারা প্রার্থনা করেন।
মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক লিপিকা দত্ত বলেন, শত বছরের পুরনো হিন্দু ধর্ম অবলম্বীদের চৈত্র সংক্রান্তি উৎসব। এই উৎসবটায় হিন্দুধর্ম অবলম্বীরা একমাস নিরামিষ আহার করেন এবং তারা সন্ন্যাস ধর্ম পালন করেন। এই চৈত্র সংক্রান্তিতে প্রত্যেক হিন্দু নারী শিব ঠাকুরের সন্তুষ্টি কামনায় শিবের মাথায় জল ঢালেন এবং মনের আশা ব্যক্ত করেন। এই উৎসবটাকে কেন্দ্র করে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সেজে ওঠে নতুন রূপে। এই দিনে ব্যবসায়ীরা নতুন খাতা খোলেন আয়োজন করেন হালখাতার।
সন্ন্যাসীরা শিব ঠাকুরের পূজার আয়োজন এর মধ্য দিয়ে খেজুর গাছের কাটা ভাঙ্গা সহ আগুনে ঝাঁপ দিয়ে পূজার আনুষ্ঠানিকতার শেষ করেন।
এমএস/