দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের গৌরনদীতে ছিনতাইকারীদের হামলায় তানভির হোসেন সিফাত (৩০) নামের এক বিক্রয় প্রতিনিধি আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী এলাকায়।
আহত তানভির হোসেন বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি বেঙ্গল বিস্কুট কোম্পানির মাহিলাড়া এলাকার ডিলার স্বপন কুমার বেপারীর ডিএসআর পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, রাতের দিকে কাসেমাবাদ-গেরাকুল এলাকার বড় সরদারবাড়ি সংলগ্ন সড়কের পাশে তানভির হোসেনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত অবস্থায় তিনি জানান, ছিনতাইকারীরা তাকে মারধর করে এবং শ্বাসরোধের চেষ্টা করে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি একই এলাকায় ভ্যানচালক মঞ্জু বেপারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে, যার রহস্য এখনো উদঘাটন হয়নি।
এমএস/