দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই শিশুকে বলাৎকার এবং সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে শহর আলী মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মহম্মদপুর থানার একটি দল অভিযান চালিয়ে উপজেলার জোকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল) অভিযুক্ত শহর আলী ১২ ও ১০ বছর বয়সী দুই শিশুকে বলাৎকার করে এবং ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ঘটনাটি প্রকাশ্যে আসে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক অপ্রত্যাশিত উপায়ে।
জানা গেছে, শহর আলীর ব্যবহৃত মোবাইল ফোনে তার এক প্রতিবেশী যুবকের জিমেইল অ্যাকাউন্ট লগ-ইন করা ছিল। ফোনে অটো-ব্যাকআপ চালু থাকায় ধারণকৃত ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে ওই জিমেইল অ্যাকাউন্টে সংরক্ষিত হয়। পরবর্তীতে অ্যাকাউন্টটির মালিক ভিডিওগুলো দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়ভাবে প্রকাশ করেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগ পাওয়ার পরপরই মহম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান জানান, অভিযুক্তের মোবাইল ফোন থেকে অপরাধসংক্রান্ত ভিডিও আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জে আই