• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • কুষ্টিয়া
  • কুমারখালী

কুষ্টিয়ায় মাইকিংয়ের মাধ্যমে সাউন্ড বক্স ও মাইকসেট নিষিদ্ধের ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  ০৪ এপ্রিল ২০২৬, ১৬:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রামে সাউন্ড বক্স ও মাইকসেট বাজানো নিষিদ্ধ করা হয়েছে। মসজিদ কমিটির ঘোষণা অনুযায়ী, জেনে বা না জেনে কেউ যদি এই নিয়ম ভাঙে, তাহলে তাদের সামাজিকভাবে বয়কট করা হবে এবং কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী প্রচার মাইকিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রামে জানানো হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বড় মাজগ্রাম জামে মসজিদ কমিটির ইমাম ও খতীব মাওলানা ওয়ালীউল্লাহ ফরিদী বলেন, ‘গত ২৭ মার্চ জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে, বড় মাজগ্রাম মহল্লার অধীনে কোনো বাড়িতে সাউন্ড বক্স বা মাইকসেট বাজানো হলে তাদের ঈদগাহ, মসজিদ ও কবরস্থানের সব কার্যকলাপ থেকে বহিষ্কার করা হবে। অর্থাৎ, তাদের মসজিদে মসতি নেওয়া যাবে না এবং কবরস্থানে দাফনও করা হবে না।’

তিনি আরও বলেন, কোরআনে গানবাজনা নিষিদ্ধ। সম্প্রতি কিছু বিয়ে ও সুন্নতে খৎনা অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হয়েছে, যা অসুস্থ মানুষসহ সাধারণ জীবনের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছে। এজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মসজিদ কমিটির কোষাধ্যক্ষ কুরবান আলী বলেন, ‘নামাজ পড়া, কোরআন তেলাওয়াত এবং অসুস্থ মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন না ঘটে সে জন্য সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তবে অনুষ্ঠান প্যান্ডেল করে আয়োজন করতে কোনো বাধা নেই।’

গ্রামের এক ঘটনা অনুসারে, জমারত আলী ও রুপা খাতুন দম্পতির বাড়িতে তাদের ৭ বছর বয়সী নাতি আলিফের খৎনা অনুষ্ঠানে একদিন সাউন্ড বক্স বাজানো হয়। মুসল্লিদের অসন্তোষের কারণে তা বন্ধ করা হয়। এরপর শুক্রবার গ্রামে আলোচনা সাপেক্ষে মাইক ও সাউন্ড বক্স বাজানো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

রুপা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নাতির খৎনায় মাত্র একদিন বক্স বাজানো হয়েছে। নামাজ ও আযানের সময় সব সময় বন্ধ ছিল। তবু মসজিদ কমিটির কিছু লোক প্রভাব দেখিয়ে গ্রামে ঝৈঝামেলা সৃষ্টি করছে।’

কুমারখালীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও নাট্যকার লিটন আব্বাস বিষয়টিকে বাড়াবাড়ি আখ্যা দিয়ে বলেন, ‘প্রতিটি মানুষ স্বাধীন। কারো ওপর চাপ প্রয়োগ করা যায় না। বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।’

আরও পড়ুন

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষে আহত শতাধিক

পদ্মা সেতু পার হয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

ভোলায় বাবার ধর্ষণের শিকার সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়ে হাসপাতালে ভর্তি

মসজিদের সভাপতি আমির হোসেন জানান, ‘উচ্চ শব্দে সাউন্ড বক্স ও মাইক বাজানো বন্ধ করার বিষয়ে সকলের সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে মাইকিংয়ে প্রচারের বিষয়টি তিনি জানেন না।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ও জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান জানিয়েছেন, দেশের প্রচলিত আইনে এভাবে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএস/

  • কুষ্টিয়া
এ সম্পর্কিত আরও খবর
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি 
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি 
কুষ্টিয়ায় ৬ শতাংশ জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৬
কুষ্টিয়ায় ৬ শতাংশ জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৬
কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা 
কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা 
বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।