দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়িতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
এসময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নওয়াব আলী, চেম্বার অব কমার্সের পরিচালক কাজল মাজমাদারসহ জেলার নন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা, অতীতের মতো ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দেশ টিভি অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এরপর দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতান দেশের জনপ্রিয় রবীন্দ্র ও লালন সংগীত শিল্পীরা।
শেষে উপস্থিত অতিথিদের দেশ টিভি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপনী বক্তব্য রাখেন দেশ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস।
/অ