দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম আজমকে (৫২) গুলি করেছে।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এই ঘটনা ঘটেছে।
শফিকুল ইসলাম আজম একই ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে এবং আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানিয়েছেন, গুলিবিদ্ধ আজমের ডান চোখ, বাম চোয়াল ও পেটে গুলি লাগে। বিশেষভাবে পেটে গুলি লেগে রক্তনালির ইনজুরি হয়েছে, যার ফলে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাই তার অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে। পরে তাকে ঢাকা রেফার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আজম সদরপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। তখন কয়েকজন তাকে প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে যান। এরপর কিছুক্ষণ পরই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
জে আই