দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালীতে তাইজুল ইসলাম তাজেম নামের এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত তাজেম ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
এদিকে পরিবারের দাবি, পাশের বাড়ির মোক্তার হোসেনের ছেলে মিরাজ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তাইজুলের। এরই জেরে পরিকল্পিতভাবে তাজেমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে তারা।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘খবর পেয় সড়কের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিত হত্যা। তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে।’
/অ