দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জে বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে আমীরগঞ্জের খলাপাড়ায় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে সন্ধ্যার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে শাহিনের বাবা আওলাদ হোসেনের সঙ্গে প্রতিবেশী মোবারক হোসেনের পরিবারের বিরোধ বাধে। একপর্যায়ে মোবারক ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিনকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শাহিন মিয়া খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। অভিযুক্ত মোবারক সম্পর্কে শাহিনের চাচা। তার ছেলে রাব্বির বয়স ১৭ বছর।
পুলিশ জানিয়েছে, শাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
/অ