দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও এক পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ সোলেমান এ তথ্য জানিয়েছেন।
প্রাথমিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় জানা যায়নি।
এসআই মোহাম্মদ সোলেমান জানান, হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে কয়েকজন পর্যটক গোসলে নামেন। এ সময় ভাটার স্রোতে তাদের ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অপর একজনকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আরও দুই বা তার বেশি পর্যটক নিখোঁজ থাকতে পারেন বলে জানিয়েছেন তিনি। নিখোঁজদের উদ্ধারে লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা শুরু করেছেন।
যে আই