দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের চৌগাছায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ জন পলাতক আসামীকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার একাধিক এলাকায় একাধিক পুলিশ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই অভিজিৎ সিংহ রায়, এসআই আব্দুস ছাত্তার, এসআই ইমরান হোসেন রাজু ও এসআই উত্তম কুমার মন্ডল। আটককৃতরা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস/