দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে কর্মরত ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি এস এম এম সাকিরুল কবীর রিটনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য পরিবেশনের অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. মো. রাফসান জনিকে আসামি করে বুধবার (১ এপ্রিল) দুপুরে সাংবাদিক রিটন যশোরের আদালতে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত রাফসান যশোর শহরের খড়কী এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডা. রাফসান জনি। সেখানে তিনি সাংবাদিক সাকিরুল কবীর রিটনের বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনেন। মামলার আরজিতে বাদী উল্লেখ করেছেন, আসামির শ্যালিকা সামিয়া আফরোজকে কেন্দ্র করে সৃষ্ট একটি ব্যক্তিগত ও পারিবারিক বিতর্কিত ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে।
মামলায় আরও বলা হয়েছে, ডা. রাফসান জনি সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক রিটনের দীর্ঘদিনের অর্জিত সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছেন। আসামির এমন কর্মকাণ্ডে বাদীর আনুমানিক ৫০ লাখ টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়।
মামলার বাদী সাকিরুল কবীর রিটন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছি। ডা. জনি নিজের পারিবারিক অপরাধ ঢাকতে আমাকে ঢাল হিসেবে ব্যবহার করে মিথ্যা চাঁদাবাজির গল্প সাজিয়েছেন। এতে সাংবাদিক সমাজসহ আমার ব্যক্তিগত ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আইনের মাধ্যমে এর বিচার চাই।’
আরএ