দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩১ মার্চ) বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় ৩ হাজার ৯৭৩ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ১৪২টি শাড়ি, ৩ কেজি জিরা, ২টি মোবাইল ফোন, ৬ কেজি কিশমিশ, ৫ হাজার ৭২৯টি বিভিন্ন খাদ্যসামগ্রী, নগদ ৯ হাজার ৬১০ টাকা, ১২ হাজার ১২টি চকলেট এবং ৬ হাজার ৬৫৭টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
/অ