দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়নের খোদ্য কছুন্দি গ্রামের মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কছুন্দি সজল মীরের ইটভাটার পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতী নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আশিকুর রহমান বলেন, মধুমতী নদীতে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
অজ্ঞাত ওই নারীর পরিচয় পেতে পিবিআই কাজ করছে। বর্তমানে লাশটি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা আছে।
আরএ