দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির লাশ পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, দাদিকে হত্যার পর কিশোরী নাতনিকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে বাড়ির অদূরে সরিষা ক্ষেতে নিয়ে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান।
নিহতরা হলেন, ভবানিপুর উত্তরপাড়ার সুফিয়া খাতুন (৬৫) ও তার ১৫ বছরের নাতনি।
জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হয় স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। পরে সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এসময় তার কিশোরী নাতনিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় বাড়ির অদূরে সরিষা ক্ষেতে লাশ পাওয়া যায়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানায়, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবি/