দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে আলম খান (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (৩০ মার্চ) বিকাল প্রায় ৬টার দিকে উপজেলার খামারপাড়া এলাকার রোকন মোড়ে মনোজিতের ওয়ার্কশপে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক আলম খান শ্রীপুর উপজেলার দাইরপোল এলাকার বাসিন্দা। তার পিতা মৃত হাসমত আলী খান এবং মাতা সলকা বেগম।
র্যাবের এএসপি মো. আনোয়ার হোসেন জানান, অবৈধ অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই