দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুজ ও হরিরামপুর এলাকায় অনুষ্ঠিত বারুণী মেলা থেকে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে মেলা প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা মেলা প্রাঙ্গণে জুয়ার আসর বসিয়েছিল বলে অভিযোগ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আটককৃতরা গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এমএস/