দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, র্যালি, কুচকাওয়াজ, আলোচনা সভা, শিশু-কিশোরদের প্রতিযোগিতা, দোয়া ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদসহ রিজেন্ট বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।
তিনি বলেন, ‘২৬ মার্চ বাঙালি জাতির বীরত্ব, আত্মত্যাগ ও গৌরবের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাসের সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে।’
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, স্বাধীনতার ঘোষণা প্রচার এবং মুক্তিযুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে তার ভূমিকা জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় আইন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক জহিরুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য দেন।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত এবং কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এমএস/