দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার (২৫)কে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-২ মোহাম্মদপুরের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোল্লা কাউসার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই এলাকার বাসিন্দা শানু ওরফে মামুন মৃধার ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বসবাস করতেন।
র্যাব জানায়, অভিযুক্তরা মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার একটি স্পট নিয়ন্ত্রণ করত। স্থানীয় এক ব্যক্তি ও তার বন্ধু ওই এলাকায় মাদক ব্যবসা বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে গত ২১ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে ভুক্তভোগী এ ঘটনায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে র্যাব বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটুয়াখালীর মুসলিমপাড়া এলাকা থেকে মোল্লা কাউসারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদ।
এমএস/