• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • সাতক্ষীরা

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুর্ধর্ষ চুরি, সিসিটিভিতে মিলেছে সূত্র

সাতক্ষীরা প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৬, ১২:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় মন্দির হিসেবে পরিচিত ‘মায়ের বাড়ি’ মন্দিরে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১১ মার্চ) মধ্যরাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত মন্দিরটিতে এ ঘটনা ঘটে। মাত্র দুই দিনের ব্যবধানে শহরের আরেকটি মন্দিরে চুরির ঘটনার পর আবারও এমন ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

মন্দির কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের অর্থ লুট করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, ‘চোরেরা কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর প্রতিমার গায়ে থাকা বিভিন্ন স্বর্ণালংকার খুলে নেয় এবং দানবাক্স ভেঙে নগদ অর্থ লুট করে।’

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি ‘মায়ের জিভ’, আট আনা ওজনের একটি চেন, দশ আনা ওজনের একটি নথ, চার আনা ওজনের দুই জোড়া পেটি, প্রায় পাঁচ ভরি রুপা এবং দানবাক্সের প্রায় সাত হাজার টাকা নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী।

মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, ‘মাত্র দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।’

সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা জানান, মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শহরের ধোপাপুকুর এলাকার বাসিন্দা চন্দন চৌধুরী অভিযোগ করেন, এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ অপরাধচক্র থাকতে পারে, যারা পরিকল্পিতভাবে উপাসনালয়কে লক্ষ্যবস্তু করছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

বাসাবাড়িতে অবৈধ মিনি পেট্রোল পাম্প, সাঁথিয়ায় মালিককে জরিমানা

স্ত্রীর সঙ্গে অভিমান, আগাছানাশক পান করে দৌলতদিয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

বিএনপি সব সময় মানুষের কষ্ট–দুর্দশা লাঘবে পাশে থাকে: সমাজকল্যাণ মন্ত্রী

এদিকে একই সময়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে রামেশ্বর মল্লিকের ছেলে ধ্রুবজ্যোতি মল্লিকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। হরিনগরের সমাজকর্মী অসিত মল্লিক ঘটনাটিকে রহস্যজনক বলে উল্লেখ করেছেন।

পরপর এমন ঘটনায় জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা এবং মন্দিরসহ ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এমএস/

  • সাতক্ষীরা
এ সম্পর্কিত আরও খবর
লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবক নিহত, সংখ্যা বেড়ে ৩
লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবক নিহত, সংখ্যা বেড়ে ৩
সাতক্ষীরায় দুই দিনে দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় দুই দিনে দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরার ডিসি প্রত্যাহার, নতুন দায়িত্বে কাউসার আজিজ
সাতক্ষীরার ডিসি প্রত্যাহার, নতুন দায়িত্বে কাউসার আজিজ
সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।