দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার সাঁথিয়া উপজেলায় একটি বাসাবাড়িতে অবৈধভাবে পরিচালিত মিনি পেট্রোল পাম্পের সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় পাম্পের মালিককে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার ধুলাউরি গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়।
অভিযান চলাকালে স্থানীয় এক জামায়াত নেতা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের হুমকিও দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন নামে এক ব্যক্তি তার বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে বাসাবাড়ির ভেতরে অবৈধভাবে স্থাপিত মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়। এ অপরাধে পাম্পের মালিক আলাউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ওই বাড়ি থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দ করা ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
এমএস/