দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সব সময় মানুষের কষ্ট ও দুর্দশা লাঘবে জনগণের পাশে থাকে।
মঙ্গলবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ২২ দিন হলেও এরই মধ্যে ফ্যামিলি কার্ড সুবিধাভোগী নারীদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। শুধু ফ্যামিলি কার্ড নয়, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার প্রতিবছর পাঁচ কোটি গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে, যার মাধ্যমে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। পাশাপাশি সারাদেশে খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী জানান, আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলে খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৫৪০ জন সুবিধাভোগী নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
এমএস/