দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে রুটপারমিট ছাড়া চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি যাত্রীবাহী পরিবহণকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ মার্চ) বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ।
অভিযানে সেবাগ্রীন লাইন পরিবহণকে ১০ হাজার টাকা, ওয়েলকাম পরিবহণকে ১০ হাজার টাকা, লাবিবা পরিবহণকে ২৫ হাজার টাকা এবং বলেশ্বর পরিবহণকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রুটপারমিট ছাড়া যানবাহন চলাচল এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭৭ ও ৮০ ধারায় এসব জরিমানা করা হয়েছে।
ইউএনও মো. মামুনুর রশিদ বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুটপারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
জে আই