দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন বাসচালককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অভিযানে সহযোগিতা করে সিংগাইর থানা পুলিশ।
অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় শুকতারা পরিবহনের তিনটি বাসের চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়।
পাশাপাশি চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়, যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় বা প্রদান না করেন। একই সঙ্গে এলাকার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ পরিস্থিতি এবং গ্রাহকদের ভোগান্তির বিষয়টিও পর্যবেক্ষণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।