দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদে ঘরমুখো মানুষের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও তিনজনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ রাজবাড়ীর দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় যাত্রী হয়রানির অভিযোগে দুজনকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে, গোয়ালন্দ ঘাট এলাকার মাহেন্দ্র স্টান্ড, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও ফেরিঘাটে দায়িত্ব পালনকানে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেয়ার জন্য একটি বাস কাউন্টারের টিকিট বিক্রেতাকে ৫ হাজার টাকা ও মাহেন্দ্রচালককে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেলচালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে।
আরএ