দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে ইয়াবা সেবনের সময় পাঁচ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ আটক চারজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী এলাকার আবাসনে দেলোয়ার হোসেন দিলুর একটি ঘরে চারজন ইয়াবা সেবন করছিলেন। এ সময় স্থানীয়রা তাঁদের হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
পরে ইউএনও রিফাত আরা মৌরী ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের তাঁর কার্যালয়ে নিয়ে আসেন। তাঁদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও রিফাত আরা মৌরী বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
যে আই