দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলা সদর উপজেলার একটি পুকুর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(২৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মো. জসিম তার পুকুরে সেচ দেওয়ার সময় পানির নিচে একটি পিস্তল দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে পিস্তলটি উদ্ধার করে। এ সময় পিস্তলের সঙ্গে থাকা দুই রাউন্ড গুলিও জব্দ করা হয়।
ভোলা মডেল থানার ওসি (তদন্ত) মো. জিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা অস্ত্রটি দেশি নাকি বিদেশি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও জানান, পুকুরে সেচ দেওয়ার সময় স্থানীয় ব্যক্তি অস্ত্রটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন, এরপরই তা উদ্ধার করা হয়।
জে আই