দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা ও নেশাজাতীয় ফেন্সিডিল সিরাপ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোররাতে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ভোররাত ৩টার দিকে একটি সংঘবদ্ধ মাদককারবারী চক্র লাভরাপাড়া এলাকায় মাদক বেচাকেনা করছে— এমন তথ্য পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি বস্তাভর্তি প্রায় ৬০ কেজি গাঁজা ও ৪৫০ বোতল নেশাজাতীয় ফেন্সিডিল সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এমএস/