দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং মিলে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়াব এলাকার প্রিমিয়ার স্টিলে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন,আবির, নাবির, নাজমুল ও রকিব। তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তাঁদের মধ্যে আবিরের অবস্থা গুরুতর।
শ্রমিকরা জানান, রাতে মিলের ভেতর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে তাঁরা দগ্ধ হন। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে বাট্টি নির্গত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
যে আই