দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘অধিকার, ন্যায্যতা ও পদক্ষেপ: সব নারী ও কন্যার জন্য’ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
রোববার (৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমাজ উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং বাংলাদেশের নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই। হিমালয় জয়ের মতো সাহসী অর্জন থেকে শুরু করে খেলাধুলা, তথ্যপ্রযুক্তি ও গবেষণাসহ বিভিন্ন চ্যালেঞ্জিং ক্ষেত্রেও তারা এগিয়ে যাচ্ছেন।
নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্যের ঘটনা এখনও উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, সাইবার বুলিং থেকে শুরু করে পারিবারিক সহিংসতার মতো নানা সমস্যায় দেশের বিভিন্ন প্রান্তে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। কেবল আইন করলেই এসব সমস্যার সমাধান সম্ভব নয়, আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি।
সাইকোলজি বিভাগের প্রভাষক রিয়া রায়হানের সঞ্চালনায় এবং নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানা, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান এবং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা।
এর আগে উপাচার্য ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমএস/