দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩শ’স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
রোববার দুপুর ১২টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান।
এসময় ফুলবাড়ী থানা পুলিশসহ উপজেলা প্রশাসনের সকল লোকজন উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, আজ থেকে এক সপ্তাহ আগে অবৈধ স্থাপনা তৈরি করে যারা শহরকে যানজটের মধ্যে ফেলেছে তাদেরকে আমরা সতর্ক করেছিলাম। কিন্তু তারা আমাদের কোনো কথা শুনেননি। তাই আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরএ