দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি যানবাহনসহ প্রায় ৪৭ লাখ ৫৫ হাজার ৬০০ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন আদর্শ সদর উপজেলার কটকবাজার বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে মোঘলটুলি এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।
বিজিবি আরও জানায়, জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।
জে আই