দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন অ্যাম্পুল ইনজেকশনসহ মোছা. রেজিয়া বেগম (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, এসআই আকতারুজ্জামান ও এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ বগুড়াগামী ‘মা বাবার দোয়া’ নামের একটি সিএনজি তল্লাশি করেন। সন্দেহজনক আচরণের কারণে নারী কনস্টেবলের মাধ্যমে তার ব্যাগে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৯৯০ পিস অ্যাম্পুল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৯৫ হাজার টাকা।
আটক রেজিয়া বেগম দিনাজপুরের হাকিমপুর থানার নয়াপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্ত এলাকা থেকে ইনজেকশন সংগ্রহ করে বগুড়ায় নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ৮(গ) অনুযায়ী মামলা নং-৪/২০২৬ দায়ের করা হয়েছে।
এমএস/