দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার অভয়াশ্রমে ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে অভিযানে নেমেছে মৎস্য বিভাবের টিম।
রোববার (১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যায়ে ভোলা সদরের মেঘনা নদীর তুলাতলী, নাছির মাঝি ও ভোলার খাল পয়েন্টে অভিযান চালায় দলটি।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৫ হাজার মিটার জাল জব্দ করেছে অভিযান দল। এছাড়াও বেশ কিছু ইলিশ জব্দ করা হয়েছে।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান জানান, ইলিশ রক্ষা অভিযান শক্তিশালী করা হয়েছে, মৎস্য বিভাগের সাথে কাজ করছে পুলিশ, কোস্টগার্ড ও নৌপুলিশ।
উল্লেখ. ইলিশের অভয়াশ্রম রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদপ্তর।
জে আই