দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদন উপজেলায় এক আইনজীবী হত্যা মামলার জের ধরে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা ছালাকান্দা গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষানবিশ আইনজীবী হাফিজুর রহমানকে হত্যা করা হয়। ওই মামলায় মোতাহার আলম রফিককে প্রধান আসামি করা হয়। বর্তমানে তিনি আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন।
শনিবার সকালে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মিলন, মৌখিত, সামারুল ও খেলন গুরুতর আহত হন। তাদের প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর পক্ষের আহত রিগানকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আইনজীবীর পরিবারের অভিযোগ, সংঘর্ষের সময় তাদের গরু ও নগদ টাকা লুট করা হয়েছে। তবে প্রতিপক্ষ লুটের অভিযোগ অস্বীকার করেছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামানা জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/