দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে দাদিকে হত্যা ও নাতনিকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, একই এলাকার নুরুল মণ্ডলের ছেলে রাব্বি মন্ডল এবং মোফাজ্জল হোসেনের ছেলে শরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খার মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনী জামিলা আক্তার (১৫)।
স্থানীয়রা জানান, গভীর রাতে কান্নাকাটির শব্দ শুনে তারা ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান।
সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। এসময় জামিলাকে খুঁজে না পেয়ে চারদিকে অনুসন্ধান শুরু হয়। পরে বাড়ি থেকে কিছু দূরের একটি সরিষা খেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব, পুলিশ, ডিবি, সিআইডি ও ডিএসবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
জে আই