• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ভোলা

দুই মাসের নিষেধাজ্ঞায় ভোলার জেলেদের জীবিকা হুমকির মুখে

ভোলা প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র রক্ষায় ভোলার মেঘনা নদী ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় শনিবার মধ্যরাত থেকে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিষেধাজ্ঞার কারণে জেলার উপকূলীয় অঞ্চলের দুই লাখের বেশি জেলে কর্মহীন হয়ে পড়বেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে তাদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, গত মৌসুমে ইলিশের সংকট থাকায় আয় কম ছিল। নতুন বছরের শুরুতেও আশানুরূপ মাছ না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে দুই মাসের নিষেধাজ্ঞা তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

জেলে আ. রহিম, ইলিয়াস ও মাইনুদ্দিন বলেন, দুই মাস মাছ ধরা বন্ধ থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে। মাছ ধরাই আমাদের একমাত্র জীবিকা। কীভাবে এই সময় পার করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

সরকারের পক্ষ থেকে জেলেদের পুনর্বাসনে চাল বরাদ্দ দেওয়া হলেও তা সময়মতো ও সবার কাছে পৌঁছায় না বলে অভিযোগ করেন তারা। অনেক জেলে এনজিও থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা তৈরি করেছেন। নিষেধাজ্ঞার সময় কিস্তি পরিশোধ নিয়ে তারা উদ্বিগ্ন।

জেলে মাইনুদ্দিন ও সবুজ বলেন, দুই মাসের জন্য এনজিও কিস্তি আদায় বন্ধ রাখলে আমাদের জন্য স্বস্তি হতো। পাশাপাশি দ্রুত বরাদ্দের চাল বিতরণ করা প্রয়োজন।

মাছ ব্যবসায়ী ও আড়তদাররা একই সংকটে পড়েছেন বলে জানান স্থানীয় আড়তদার সাহাবুদ্দিন। তিনি বলেন, মাছ ধরা বন্ধ থাকলে জেলে পাড়া যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ব্যবসায়ী ও আড়তদারদের আয়ও বন্ধ হয়ে যায়।

এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলার বিভিন্ন মৎস্য ঘাটে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে জেলা মৎস্য বিভাগ।

আরও পড়ুন

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার প্রধান আসামি নুরা গ্রেপ্তার

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা চলাকালে এনজিও কিস্তি বন্ধ রাখার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিবছর নির্ধারিত সময়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

জে আই

  • নিষেধাজ্ঞা
এ সম্পর্কিত আরও খবর
ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
ভোলায় ইলিশ রক্ষা অভিযানের প্রথমদিন বিপুল পরিমাণ জাল জব্দ
ভোলায় ইলিশ রক্ষা অভিযানের প্রথমদিন বিপুল পরিমাণ জাল জব্দ
শুরু হচ্ছে পদ্মা-মেঘনায় মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা
শুরু হচ্ছে পদ্মা-মেঘনায় মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।