দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি নুরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই সময় ময়মনসিংহের গৌরিপুর থেকে অপর আসামি হযরত আলীকেও গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।
এর আগে গতকাল রাতে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিএনপি নেতা আহাম্মদ আলী দেওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে সালিশ বৈঠকের আয়োজন এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে।
মাধবদী থানার পুলিশ জানায়, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিচার চেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে সালিশের দ্বারস্থ হন। সেখানে আপসের চেষ্টা ব্যর্থ হলে পরিবারকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
গত বুধবার রাতে নিহতের বাবা আশরাফ হোসেন মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে কয়েকজন তাদের পথরোধ করে। অভিযোগ রয়েছে, ছুরির মুখে জিম্মি করে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন দুপুরে স্থানীয় একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এবি/