দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার গভীর রাতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া সুমন মাহমুদ (৪১) নারায়ণগঞ্জ জেলার পাঁচটি চেক জালিয়াতির মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ২টার দিকে যশোর শহরের রায়পাড়া এলাকায় নিজ বাসার ফলস সিলিংয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। এসআই অলক কুমার দে ও এসআই মেজবাহর নেতৃত্বে একটি দল প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
ডিবি পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/