দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে যশোরের একই পরিবারের চারজন রয়েছেন।
তারা হলেন, নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাদের দুই শিশুসন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।
নাহিদুর রহমান যশোরের মনিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকার শেওড়াপাড়ায় বসবাস করতেন এবং একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পরিবারটি ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ওই রিসোর্টের একটি কক্ষ বুকিং করেছিল। রোববার (১৮ অক্টোবর) দুপুর ১টায় তাদের রিসোর্ট ছেড়ে যাওয়ার কথা ছিল।
কক্সবাজারে অবস্থানরত নাহিদুর রহমানের বড় ভাই জাহিদুর রহমান রোববার সকাল ১১টা ৫০ মিনিটে দেশ টিভিকে জানান, তার ভাইসহ পরিবারের অন্য সদস্যদের বিষয়ে তখনো কোনো খবর পাননি তিনি।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়ার মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ার টেক এলাকায় টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
যে আই