দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার ডান হাত ভেঙে যায়। অভিযোগ উঠেছে, মিজান শিকদার নামের এক যুবদল নেতা ও তার অনুসারীরা এ হামলা চালিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রধান শিক্ষক নুরুল আমীন রতন বিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। তখন ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদারসহ অন্তত ১০ জন ব্যক্তি তার পথরোধ করে উপর্যুপরি আঘাত করেন। স্থানীয়রা শিক্ষকের ডাক-চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
নুরুল আমীন রতন অভিযোগ করেন, ‘বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে সমস্যা হয়েছিল। বাড়ি ফেরার পথে মিজান শিকদার ও তার লোকজন আমার পথ আটকে হামলা চালিয়েছে।’
অভিযুক্ত মিজান শিকদার জানান, তিনি এ ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত মনে করছেন না এবং মানহানির মামলা করার পর সাক্ষাৎকার দিতে ইচ্ছুক।
শরীয়তপুর সদর হাসপাতালের অর্থোপেডিক্স চিকিৎসক ডা. মফিজুর রহমান স্বপন বলেন, ‘আহতর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান হাত ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।’
নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, ‘ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা খোঁজখবর রাখছি। যারা এই হামলা করেছে তাদের আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে চাই।’
এমএস/