দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন থেকে আবদুল আহাদ (২০) নামের এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখমণ্ডল কস্টেপ দিয়ে প্যাচানো ছিল। তবে এ সময় তার ব্যবহৃত অটোরিকশাটি পাওয়া যায়নি।
রোববার বিকেলে কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মুন্সীবাড়ি ব্রিজ সংলগ্ন ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত আহাদ ওই এলাকার ১নং ওয়ার্ডের বাসিন্দা।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ করছে।
এমএস/