দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিম্নমানের খেজুরের সঙ্গে সরিষার তেল মিশিয়ে চকচকে করে বিক্রির অভিযোগে মানিকগঞ্জ শহরে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানকালে বিভিন্ন দোকানে তদারকির এক পর্যায়ে কার্তিক চন্দ্র নামে এক ব্যবসায়ীর দোকানে খেজুরের সঙ্গে সরিষার তেল মিশিয়ে বিক্রির বিষয়টি ধরা পড়ে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
এ সময় রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার পরিস্থিতিও তদারকি করা হয়। শাকসবজি, মাছ ও মাংসের দোকানগুলোতে মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির বিষয়টি পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভেজাল মেশানোর বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম চোখে পড়লে অধিদপ্তরে অভিযোগ জানানোর জন্য তিনি ক্রেতাদের প্রতি আহ্বান জানান।
জে আই