দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও আইন প্রয়োগে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নেত্রকোনা পৌরশহরের প্রধান মেছুয়া বাজারে জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্সের সহযোগিতায় এই সমন্বিত কার্যক্রম পরিচালিত হয়।
মেছুয়া বাজারের সামনে থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী নেতা দিদারুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তদারকি চলাকালে সবজি, ফল, মাংসসহ ইফতার সামগ্রীর দোকানগুলো ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। প্রতিটি দোকানে ক্রেতাদের জন্য দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং যেকোনো ধরনের ভেজাল ও অবৈধ মজুদদারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে—এমন কঠোর সতর্কবার্তা প্রদান করেন সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।
এমএস/