• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গোপালগঞ্জ

টিকটক প্রেমিকের টানে ৩ বছরের সন্তানকে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় পরকীয়া প্রেমের জেরে নিজের তিন বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে ১৬ দিন পর পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত মা সেতু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকার রুবেল শেখের সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলার গজালিয়া গ্রামের হাসান মোল্লার মেয়ে সেতু বেগমের (২৫) বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান ছিল তিন বছর বয়সী ফারিয়া। জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে রুবেল শেখ সৌদি আরবে পাড়ি জমায়।

স্বামী প্রবাসে থাকার সুযোগে প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ফরিদপুর সদরপুর উপজেলার মাঝকান্দি এলাকার জাফর মুন্সির ছেলে মিরাজ মুন্সির (২৩) সঙ্গে সেতু বেগমের পরিচয় হয়। একপর্যায়ে সেই পরিচয় পরকীয়া সম্পর্কে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, অবৈধ এই সম্পর্কের পথে ‘বাধা’ সরাতে গত ২২ জানুয়ারি সন্ধ্যায় সেতু বেগম শ্বশুরবাড়িতেই নিজের সন্তান ফারিয়াকে ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহটি বাড়ির একটি ট্রাংকের ভেতরে লুকিয়ে রেখে প্রেমিক মিরাজের সঙ্গে পালিয়ে যান।

তবে প্রেমিকের সঙ্গেও শেষ পর্যন্ত টিকতে পারেননি সেতু বেগম। ঘটনার ১৩ দিন পর গত ৪ ফেব্রুয়ারি মিরাজ মুন্সী তাকে ফরিদপুরে তার মামার বাড়িতে রেখে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখে সেতু বেগম স্বীকার করেন যে, তিনি নিজের সন্তানকে হত্যা করে ট্রাংকে লুকিয়ে রেখেছেন।

আরও পড়ুন

নওগাঁয় নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু

শনিবার সেতু বেগমের মা ও মামা তাকে ফরিদপুর থেকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে ট্রাংক থেকে পচে-গলে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, মায়ের দেওয়া তথ্য অনুযায়ী আমরা শিশুটির মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মা সেতু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরকীয়া প্রেমিক মিরাজ মুনশিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জে আই

  • শ্বাসরোধে হত্যা
এ সম্পর্কিত আরও খবর
অনৈতিক কাজে বাধা দেওয়ায় নিশাতকে শ্বাসরোধে হত্যা
অনৈতিক কাজে বাধা দেওয়ায় নিশাতকে শ্বাসরোধে হত্যা
টাঙ্গাইলে শিশুকে শ্বাসরোধে হত্যা, আটক ১
টাঙ্গাইলে শিশুকে শ্বাসরোধে হত্যা, আটক ১
কক্সবাজারে স্ত্রীর হাতে স্বামী খুন
কক্সবাজারে স্ত্রীর হাতে স্বামী খুন
চাঁদপুরে বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা
চাঁদপুরে বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।