দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের নাগরপুরে আয়েশা (৮) নামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পুষ্টকামারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা ওই গ্রামের হাসেমের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে আয়েশা তার মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে বাড়িতে ফিরে আসে। পরে বাড়ির আঙিনায় ছোট বোন মারিয়া (৪) এর সঙ্গে খেলছিল আয়েশা। দুপুর ২টার দিকে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর ৯৯৯ নম্বরে ফোন দিলে খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়েশার মরদেহ উদ্ধার করে।
নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় নিহত শিশুর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরএ