দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিকলে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বাইরার টেক এলাকা থেকে অভিযুক্ত সৈকতকে গ্রেপ্তার করা হয়।
নির্যাতনের শিকার শেফালীর অভিযোগ, বিয়ের পর থেকেই তার মাদকাসক্ত স্বামী সৈকত বিভিন্ন অজুহাতে তাকে নির্যাতন করে আসছিল। সম্প্রতি বাপের বাড়ি থেকে যৌতুক হিসেবে দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। বুধবার রাতে আবারও ওই টাকা আনার দাবি জানালে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সৈকত শেফালীকে শিকল দিয়ে বেঁধে শাবল ও ইট দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
খবর পেয়ে বৃহস্পতিবার শেফালীর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় শেফালী বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাইরার টেক এলাকা থেকে অভিযুক্ত সৈকতকে গ্রেপ্তার করেছে। পরে শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
এমএস/