দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নড়াইল জেলার দুইটি আসনে প্রতিদ্বন্দ্বী ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এই বরাদ্দ প্রদান করেন।
নড়াইল-১ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। এ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আজিজ (হাতপাখা), জাতীয় পার্টির মিলটন মোল্যা (লাঙ্গল), স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস), লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন (ফুটবল) ও সুকেশ সাহা আনন্দ (ঘোড়া)।
অন্যদিকে, নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণঅধিকার পরিষদের লায়ন নূর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শোয়েব আলী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (কলস) এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন (জাহাজ)।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আল আমিন সিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি এবং জেলা নির্বাচন অফিসার আ:ছালেন বক্তব্য রাখেন। তারা সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে, তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সকল প্রার্থী ও তাদের সমর্থকদের সচেতন থাকার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
জে আই