দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পালকি, গরুর গাড়ি কিংবা প্রাইভেটকারে বিয়ে দেখে অভ্যস্ত যে গ্রামবাসী তারাই দেখল অন্যরকম বিয়ে। ময়মনসিংহের গৌরীপুরের অজপাড়াগাঁ পল্টিপাড়ায় কনে নিয়ে বর হাজির হলেন হেলিকপ্টারে চড়ে। এ দৃশ্য দেখতে সহনাটী ইউনিয়নের পেঁচাঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিড় জমায় উৎসুক জনতা।
জানা গেছে, বাবার স্বপ্ন পূরণে বিয়ের এই আয়োজন করেছেন গ্রামের মো. ইসলাম উদ্দিন ভুট্টুর ছেলে মো. বদরুজ্জামান বিদ্যা। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত।
ছেলের বিয়ের এমন আয়োজনে খুশি বাবা, মা ও স্বজনরা। স্থানীয় স্বেচ্ছাসেবী ও পুলিশের সহযোগিতায় কোনো রকম বিপত্তি ছাড়াই সম্পন্ন হয় ব্যতিক্রমী এই বিয়ের আনুষ্ঠানিকতা।
নববধূ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মেয়ে শারমিন জান্নাত নিহা। গত সোমবার বিয়ে শেষে নিজ এলাকা থেকে স্বামীর হাত ধরে হেলিকপ্টারে চড়ে ময়মনসিংহে শশুর বাড়িতে আসলে তাকে বরণ করে নেয় স্বজনরা।
বাবার ইচ্ছা পূরণে ছেলের এমন আয়োজনের খবর মুহূর্তেই পৌছে যায় এক গ্রাম থেকে আরেক গ্রামে। দাওয়াত না পেলেও বিভিন্ন বয়সের উৎসুক মানুষ আসেন নববধূ দেখতে।
এইউ